শুক্রবার, মে ১, ২০২৬
আজকের সংবাদ

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি : চিফ প্রসিকিউটর ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক দর বৃদ্ধির শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ৬ জা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।
ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে।
তিনি বলেছেন, ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।
ইব্রাহিম জুলফিকারি বলেন, এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমে শত্রুরা আমাদের এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করতে বাধ্য করছে।
ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *