বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সিএপিএম কোম্পানির দ্বারা পরিচালিত তিনটি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ সম্পদ মূল্য এনএভি প্রকাশ

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত তিনটি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ সম্পদ মূল্য (এনএভি) প্রকাশিত হয়েছে। তিনটি ফান্ড হল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল শরিয়াহ মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম ইউনিট ফান্ড।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন শেষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এনএভি ছিল ৫৫.২ লাখ কোটি টাকা। আর বাজারদরে এনএভি ছিল ৭৬ কোটি ২২ লাখ টাকা। অন্যদিকে ক্রয় মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৯৮ পয়সা এবং বাজার মূল্যে ১১ টাকা ৫৫ পয়সা।

সেদিন লেনদেন শেষে সিএপিএম আইবিবিএল শরিয়াহ মিউচুয়াল ফান্ডের এনএভি ছিল ৭২ কোটি ৪১ লাখ টাকা। আর বাজারদরে এনএভি ছিল ৫৭ কোটি ৮৮ লাখ টাকা। অন্যদিকে, ক্রয় মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৮৩ পয়সা, এবং বাজার মূল্যে ছিল ১১ টাকা ৪০ পয়সা।

আর আজ বাজার শেষে সিএপিএম ইউনিট ফান্ডের এনএভি ছিল ১১ কোটি ৪০ লাখ টাকা। আর বাজারদরে এনএভি ছিল ১১ কোটি ৯৩ লাখ টাকা। অন্যদিকে, ক্রয়মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০০ টাকা ৫৮ পয়সা এবং বাজারমূল্যে তা ছিল ১১০ টাকা ৫৫ পয়সা।

ইতিমধ্যে, কোম্পানি সিএপিএম ইউনিট তহবিলের ইউনিট ক্রয় বিক্রয়ের জন্য নতুন মূল্য ঘোষণা করেছে। আগামী ২০ তারিখ থেকে পরবর্তী এনএভি প্রকাশ না হওয়া পর্যন্ত ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিট ১১০ টাকা ৫৫ পয়সা দরে কেনা যাবে। আর এই সময়ের মধ্যে কেউ ইউনিট ফেরত দিতে চাইলে দেওয়া যাবে ১১০ টাকা ১৫ পয়সা হারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *