লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
রবিবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সিটি ব্যাংকের ৩২.৮৯ টাকার, একমি পেস্টিসাইডসের ২৬.৬৪ কোটি টাকার, লাভেলো আইসক্রীমের ২৩.১৯ কোটি টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯.৪৭ কোটি টাকার, কেডিএস এক্সেসরিজের ১৮.৭১ কোটি টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬.৬৬ কোটি টাকার, ডমিনেজের ১৪.৩৩ কোটি টাকার, বিডিকমের ১৩.২০ কোটি টাকার ও গোল্ডেন সনের ১৩.১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
