দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্প
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
মঙ্গলবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯২ শতাংশ, অগ্নি সিস্টেমের ৯.৭২ শতাংশ, সমতা লেদারের ৯.১১ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.৭২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.৪২ শতাংশ, এপেক্স ফুডের ৮.০১ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ ও ফারইস্ট নিটিংয়ের ৬.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
