বুধবার, মে ২০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে আরডি ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিসিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ মে) ডিএসইতে সর্বোচ্চ রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্সুরেন্সের ৬.৪১ শতাংশ, টেকনো ড্রাগের ৬.০৭ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৫.৬৮ শতাংশ, শাইনপুকুর সিরামিক্সের ৫.৩৮ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.০৮ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির ৪.২৫ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ৪.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *