× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

২২ নভেম্বর স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী ২২ নভেম্বর, রবিবার থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিগুলো হচ্ছে-কাট্টালি টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, রানার অটোমোইলস পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইল ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস জেড ক্যাটাগরির শেয়ার হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। এই কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *