চমক দেখাল ‘জেড’ গ্রুপের চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিয়েছে চারটি কোম্পানি। যে কারণে গত এক সপ্তাহ ধরে চারটি কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। পর্যালোচনাধীন সপ্তাহে কোম্পানিগুলো সর্বোচ্চ ৩০.৩৭ শতাংশ থেকে সর্বনিম্ন ৩.৩৭ শতাংশ ফেরত দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই চারটি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা পেট, শ্যামপুর সুগার, নর্দান জুট এবং আরএসআরএম স্টিল লিমিটেড।
জানা গেছে, গত সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির এই চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৬ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৩৯ টাকা ১০ পয়সায়। সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২ টাকা ৪০ পয়সা বা ৩০.৩৭ শতাংশ।
সপ্তাহের শুরুতে জিলবাংলা সুগার মিলের শেয়ার লেনদেন হয়েছে ১২১ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৪০ টাকা ৯০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ টাকা ২০ পয়সা বা ১৫ দশমিক ৭৮ শতাংশ।
সপ্তাহের শুরুতে ইমাম বাটনের শেয়ার লেনদেন হয় ১৩৩ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৪৭ টাকায়। সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ।
সপ্তাহের শুরুতে মেঘনা পেটের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ।
এছাড়াও, জুট স্পিনার্সের শেয়ার বেড়েছে ৪.২৯ শতাংশ, উত্তর পাটের ৩.৯২ শতাংশ বেড়েছে৷
