শনিবার, জুলাই ১৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

পাঁচ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে

পুঁজিবাজার তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পরে এই কোম্পানিগুলি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। এই পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, এডিএন টেলিকম, দেশবন্ধু গার্মেন্টস এবং ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পাঁচটি কোম্পানির মধ্যে অ্যাপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ৩ অক্টোবর বিকাল ৩টায়, অ্যাপেক্স ফুডের ৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়, এডিএন টেলিকম ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়, দেশবন্ধু গার্মেন্টস ২ অক্টোবর বিকাল ৩ টায় এবং ইনটেচের ১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *