বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির বোর্ড সভা আজ বুধবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বৈঠকে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশ ঘোষণা করবে। ডিএসই ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো পাওয়ারগ্রিড, বিডি সার্ভিসেস, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, জেএমআই হাসপাতাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি।

কোম্পানিগুলোর মধ্যে, পাওয়ারগ্রিড, বিডি সার্ভিসেস, মেঘনা পেট্রোলিয়াম এবং আইসিবি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

অন্যদিকে, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, জেএমআই হাসপাতাল এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *