দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
রবিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৫.৫৬ শতাংশ পতনের মাধ্যমে সবচেয়ে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – পিপলস লিজিংয়ের ৫.৫৬৭ শতাশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৫৫ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.২৬ শতাংশ, আরডি ফুডের ৩.৭৭ শতাশ, নূরানী ডাইংয়ের ৩.৪৫ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ৩.৩৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.০৩ শতাংশ ও গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।
