সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি
বিদায়ী সপ্তাহে (২০-২৪ আগস্ট), ফু-ওয়াং ফুড লিমিটেড প্রধান শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থানীয় হিসাবে আবির্ভূত হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৯৩ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৮৩ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ৯৮ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার, সোনালী পেপারের ৮১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬৯ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৭ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকার, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৩৯ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার এবং খান ব্রাদার্সের ৩৬ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
