সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২০২ শেয়ারদর
ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১ জুন) বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।
