শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদ

চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, আলহাজ টেক্সটাইল, রূপালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে আলহাজ টেক্সটাইল। একই সঙ্গে কোম্পানি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, ন্যাশনাল লাইফ ইন্সু্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রগতী ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-
১৯ জুলাই
বিকাল ৩টায় : সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২০ জুলাই
বিকাল ৩টায় : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২১ জুলাই
বিকাল ৩টায় : ইউনিয়ন ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্টেসর বোর্ড সভা।
২২ জুলাই
বিকাল ৩টায় : রূপালী ব্যাংক ও আলহাজ টেক্সটাইলের বোর্ড সভা।
২৩ জুলাই
দুপুর আড়াইটায় : ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৫টায় : তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *