শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদ

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগের জন্য বিএসইসি চেয়ারম্যান ও কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (১৮ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবিএ জানিয়েছে, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে আলোচনা হয়। সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সংশোধিত মার্জিন বিধিমালার বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের মতামত, প্রস্তাবনা ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে শুনেছে বিএসইসি। পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় এসব বিষয় বিবেচনার আশ্বাস দেওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।
ডিবিএর মতে, বিএসইসির এই উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরিতে সহায়তা করবে, যা দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও টেকসই করতে ভূমিকা রাখবে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন অনুযায়ী ডিবিএ তাদের মতামত ও সুপারিশ বিএসইসির কাছে জমা দেবে।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ তা সমর্থন করে।
তিনি বলেন, ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *