দরপতনের শীর্ষে উঠে এসেছে বিআইএফসি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিআইএফসি। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ হারে কমেছে।তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এর ইউনিট দর ৫০ পয়সা বা ৪.৪২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে লিব্রা ইনফিউশনস ৩.৭৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড ৩.৬৬ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৩.৫৯ শতাংশ, যৌথভাবে জেনারেশন নেক্সট ও প্রাইম ফাইন্যান্স ৩.২৩ শতাংশ এবং এ্যাকটিভ ফাইন কেমিক্যালস ২.৯০ শতাংশ কমেছে।
