মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে গ্রিন ডেল্টা মিচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৫০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৫ টাকা থেকে ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৫ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৩ টাকা ১০ পয়সা থেকে ৬ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৬৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৩৪ শতাংশ, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *