বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসির নতুন ‘তিন কমিশনার’

প্রতিবেদক : পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।খেলাধুলা আপডেট

সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো: মাসুদ খানকে। অন্যদিকে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক সিএফএ, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইনান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনারের একটি পদে আপাতত শুন্য থাকছে। কয়েকদিন পরে এ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।Geographic Reference

এদিকে আজ সকালে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কমিশনাররা হচ্ছেন, মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *