শনিবার, জুন ২০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ জুন) ডিএসইতে সবোর্চ্চ সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ৯৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, বিডি কম, এনসিসি ব্যাংক ও মালেক স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *