বুধবার, জুন ২৪, ২০২৬
আজকের সংবাদ

ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রশাসক নিয়োগ’ আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রশাসক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোন আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো চিঠির ব্যাখ্যায় এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সম্প্রতি পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্যাস ফাইন্যান্স। কোম্পানিটি জানিয়েছে, এ ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা আদেশ কোম্পানির কাছে পৌঁছায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *