বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

সূচকের পতনে সামান্য বেড়েছে লেনদেন

সূচকের পতনে সামান্য বেড়েছে লেনদেন করেসপন্ডেন্ট৭ অক্টোবর ২০২৫,
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ২০৬৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৮৭ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *