শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৬ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পর্ষদ সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।