পাওয়ার গ্রীড স্পট মার্কেটে যাচ্ছে আজ থেকে
রেকর্ড ডেটের আগে আজ মঙ্গলবার (১১ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১২ জুলাই, বুধবার । কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
