বুধবার, জুন ২৪, ২০২৬
আজকের সংবাদ

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ২১ জুন কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৯ জুন ছিল ১২৯ টাকা ৫০ পয়সা। আর ২১ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৬২ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ৯ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩২ টাকা ৬০ পয়সা বা প্রায় ২৫.১৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *