সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বেক্সিমকোর শেয়ার দর ৪০ দশমিক ৩৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৪০ পয়সা
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা
তৃতীয় স্থানে থাকা এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৩০০.০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে উসমানিয়া গ্লাসের ১১.১৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১০.৮১ শতাংশ, বেক্সিমকো সুকুকেুর ৯.৩৩ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ ও জিএসপি ফাইন্যান্সের ৮.১১ শতাংশ শেয়ার দর কমেছে।
সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে
