বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
আজকের সংবাদ

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো কোনো লভ্যাংশ না দিয়েও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবে

বে-মেয়াদি ফান্ডগুলোর ওপর লভ্যাংশ দেওয়ার কড়াকড়ি তুলে নেওয়ার মাধ্যমে পুনঃবিনিয়োগ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে বে-মেয়াদি ফান্ডগুলো কোনো লভ্যাংশ না দিয়েও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০১৮তম জরুরি কমিশন সভা গত মঙ্গলবার (৩০ জুন) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডগুলো তাদের অর্জিত আয় পুনরায় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্পদের প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ পাবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নতুন এ ব্যবস্থার আওতায় ট্রাস্টি বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অর্জিত আয় ফান্ডের মধ্যেই পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *