শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচকের নিম্নগামিতায় লেনদেন চলছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী লেনদেন হচ্ছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বাজারের সব সূচকে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ১৮৯ কোটি টাকা যেখানে গত কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছে ১৯৯ কোটি টাকা।

বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২.০১ পয়েন্ট কমে ৬,২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪,৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪,৪৪ পয়েন্ট কমে যথাক্রমে ১,৩৫৩ এবং ২১১০ পয়েন্টে নেমে এসেছে।

আলোচনাকালে ডিএসইতে মোট ১৮৯ কোটি ৫৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৩৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *