বুধবার, জুলাই ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

আয় কমেছে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিমের রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের আয় কমেছে। এ বছর কোম্পানিটির ইউনিট প্রতি আয় কমেছে ৪৬ পয়সা।

বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটি শেষ হওয়া অর্থবছরে (৩০ জুন, ২০২৩) প্রতি ইউনিট মুনাফা (ইপিইউ) ৫৫ পয়সা লোকসান করেছে, আগের বছরে ১ টাকা ১ পয়সা লাভের বিপরীতে। অর্থাৎ বছরে কোম্পানিটির আয় কমেছে ৪৬ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৪৩ পয়সা। পর্যালোচনাধীন সময়ে কোম্পানিটির নগদ প্রবাহ কমেছে। গত অর্থবছরে ১ টাকা ১১ পয়সা প্রবাহের বিপরীতে এ বছর তা ৪১ পয়সায় নেমে এসেছে।

রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৫.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ট্রাস্টি সদস্যদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি গত বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটির রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৫ সেপ্টেম্বর। কোম্পানিটির শেয়ার দর আজ খোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *