সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

ওয়াইম্যাক্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২ টাকা হয়েছে ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *