বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ২০০ কোটি টাকা অভিহিত মূল্যের জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসির ৮৯২তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচিত বন্ডটি হবে চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, জিরো কুপন বন্ড। বন্ডটির ডিসকাউন্ট রেট ৯ শতাংশ থেকে ১০ শতাংশ ।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮৩৩,৩৩৩.৩৩/- টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *