দর বৃদ্ধির শীর্ষস্থানে আছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (২৯ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩০ টাকা ৮০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ৯ টাকা বা ৫ দশমিক ৭৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর ২৬ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার অন্যান্য শীর্ষ লাভকারীরা হল পেপার প্রসেসিং, লিব্রা ইনফিউশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, অ্যাডভেন্ট ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার এবং জেমিনি সি ফুড।
