তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ দরপতন শ্যামপুর সুগারের
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ার হারায় শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ দশমিক ৬০ পয়সা বা ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে।
মূল্য তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে ৩ দশমিক ৪৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
মঙ্গলবার অন্যান্য শীর্ষ ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
