আইপিও পর্যালোচনায় চালু হচ্ছে ‘সিঙ্গেল উইন্ডো’ পদ্ধতি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (IPO) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে Single Window Review পদ্ধতি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কর্তৃক আইপিও আবেদন পর্যালোচনাকালে কমিশনের কোন পর্যবেক্ষণ (Observation) থাকলে তা স্টক এক্সচেঞ্জকে প্রদান করতে পারবে।
স্টক এক্সচেঞ্জ উহার নিজস্ব পর্যবেক্ষণসহ কমিশনের উক্ত পর্যবেক্ষণ পর্যালোচনা ও বিবেচনাপূর্বক আইপিও আবেদনের বিষয়ে কমিশনের নিকট সুপারিশ দাখিল করবে।
আইপিও আবেদন Single Window Review পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হবে। ফলে আইপিও প্রক্রিয়া কোম্পানির জন্য সহজ ও সময় সাশ্রয়ী হবে এবং সামগ্রিক প্রক্রিয়া অধিকতর গতিশীল হবে।
