সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ারের বিক্রয়ের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেমের কাছে ৩১ লাখ ৪৩ হাজার ৩৭ টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজারমূল্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে।
