× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

২৩ নভেম্বর স্পট মার্কেটে ৮ কোম্পানির শেয়ার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৩ নভেম্বর, সোমবার থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ফার্মা এইডস, বাটা সু, মেঘনা পেট্রোলিয়াম ও হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার জেড ক্যাটাগরির শেয়ার হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৫ নভেম্বর, বুধবার। এই কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

আর বাকী কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *