বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
কোম্পানি সংবাদ

গত সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ দরপতন রূপালী লাইফের

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা।

গত সপ্তাহে (২৩জুলাই-২৭জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৯২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নাভানা ফার্মার ৯.৫৪ শতাংশ, মেঘনা পেটের ৯.০২ শতাংশ, রংপুর ডেইরীর ৮.৯৫ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৮.৮৫ শতাংশ, ইয়াকি পলিমারের ৮.৬০ শতাংশ, সিমটেক্সের ৮.২৭ শতাংশ এবং ফার কেমিক্যালের ৭.৪৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *