× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
আজকের সংবাদ

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির নতুন নাম হবে ‘মেঘনা পেট্রোলিয়াম পিএলসি’। আগামী ৭ জুলাই ২০২৬ থেকে নতুন এ নাম কার্যকর হবে।
ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিটির নাম ছাড়া অন্য সব তথ্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোম্পানির লেনদেনের কোড, কার্যক্রম এবং অন্যান্য বিদ্যমান তথ্যের কোনো পরিবর্তন হচ্ছে না; শুধু কোম্পানির নাম ‘মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’ থেকে ‘মেঘনা পেট্রোলিয়াম পিএলসি’ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *