লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ৬৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৯ হাজার ৪৯২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিং ৩৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং ২৮ কোটি ৮৫ লাখ, আইটিসি ২৬ কোটি ৭৬ লাখ, জেনেক্স ইনফোসিস ২৫ কোটি ৭১ লাখ, বেক্সিমকো ফার্মা ২২ কোটি ৫৬ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২২ কোটি ৫৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২২ কোটি ২১ লাখ ও মেঘনা ইন্স্যুরেন্সের ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
