নাম পরিবর্তনের অনুমোদন লংকাবাংলা ফিন্যান্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এখন থেকে কোম্পানির নাম হবে ‘লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি’।
আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানির অন্যান্য দিক অপরিবর্তিত থাকবে।
