শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৪৩ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৪ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৬ দশমিক ৭২পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৪২ কোটি ৬৩ লক্ষ ৯১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪ টি কোম্পানির, বিপরীতে ১৬৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *