লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের ২৯ কোটি ৪২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৬১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ১৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সায়হাম কটন মিলস লি:, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, আইটি কনসালটেন্টস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড এবং বেক্সিমকো লিমিটেড।
