বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১১৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সর্বোচ্চ বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৬ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৭৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ৬.৭২ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ৬.১৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬.০২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৮ শতাংশ ও এমএল ডাইংয়ের ৫.৩৩ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *