বুধবার, আগস্ট ১২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ।

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) কোম্পানিটির ৩৭ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শাপ ইন্ডাস্টিজ
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ৩০ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস, এম.এল. ডাইং, সায়হাম কটন মিলস, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, পিপলস ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *