শনিবার, অক্টোবর ৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস্‌ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *