প্রগতি ইন্স্যুরেন্স ও ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স ও ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং নির্ধারণ করা হয়েছে।
৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং নির্ধারণ করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
