রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতিয় কার্যদিবস মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৩৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *