বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সাড়ে ৬০০ কোটি টাকা লেনদেন ছাড়ালো

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারগুলো সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে সাড়ে ৬০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৩ দশমিক ৬৩ পয়েন্ট। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক কমেছে ০.৮২ পয়েন্ট।

ডিএসইতে আজ ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৭৬ লাখ।

এদিন ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *