বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় দেড় ঘণ্টায় লেনদেন ২৫৯ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে মিশ্র প্রবণতায়। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৫৯ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৩ পয়েন্টে। এদিকে ‘ডিএসইএস’ সূচক বেড়েছে ০.০২ পয়েন্ট। আর আরেকটি সূচক ডিএস৩০’ কমেছে ১.৫৭ পয়েন্ট।

এদিকে ডিএসইতে ২৫৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০১টি কোম্পানির দর বেড়েছে, ৪৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *