সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেড় ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ ১১টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ারদর।
