শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সিমটেক্সের ইপিএস বেড়ে ১.২৫ টাকা, লভ্যাংশ ১১%

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ এবং স্পনসর ও পরিচালকদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ১ টাকা ০৩ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭২ পয়সায়। আগের বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

এ ছাড়া সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৩১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *