বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

লোকসান কমলেও লভ্যাংশ শূন্য, জাহিন স্পিনিংয়ে হতাশ শেয়ারহোল্ডাররা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিতভাবে জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা।

আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান কমেছে ৭ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *